আইনশৃঙ্খলা বাহিনী বাংলামোটরে নিজ সন্তানকে হত্যার অভিযোগে পিতা নুরুজ্জামান কাজলকে আটক করেছে । এসময় জিম্মি অপর ছেলেকে উদ্ধার করা হয়। নানা নাটকীয়তার ৬ ঘণ্টা পর কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজলকে গ্রেপ্তার করে।

আজ বুধবার সকালে বাংলামোটরের একটি বাসায় এক বাবা তাঁর দুই শিশু সন্তানকে ‘জিম্মি’ করে রেখেছেন এমন সংবাদ পেয়ে বাসাটি ঘিরে ফেলে পুলিশ। পরে বাসার ভিতরে প্রবেশ করে পুলিশ ও র‌্যাব। ভেতরে ঢুকে একটি শিশুর লাশ দেখতে পায়। শিশুটির নাম নূর সাফায়েত। তাঁর বয়স আনুমানিক আড়াই বছর। সাফায়েতের লাশটি ছিল কাফনের কাপড়ে মোড়ানো।

পরে তাদের বলা হয় আপনারা বাইরে বের হয়ে আসেন জানাজার সব ব্যবস্থা করা হবে। এরপর জানাজার ব্যবস্থাও করা হয়। তখন অপর ছেলে সাফায়াতকে নিয়ে নুরুজ্জামান বের হয়ে আসে। আর ওই মৌলভী মৃত শিশুকে নিয়ে বের হন। এ সময় নুরুজ্জামানকে আটক করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, কাজলকে এর আগে মাদক গ্রহণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ও জেলেও পাঠানো হয়েছিল।

পরিবারের সদস্যেরা জানান, স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওই বাসার দোতলায় থাকতেন কাজল। তাঁর নির্যাতন সহ্য করতে না পেরে মাস খানেক আগে তাঁর স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছেন।

নুরুজ্জামান কাজলের ভাই নুরুল হুদা উজ্জ্বল বলেন, সকাল সাড়ে সাতটার দিকে কাজল বাসা থেকে বের হন। এরপর পাশের মাদ্রাসায় গিয়ে জানান, তাঁর ছোট ছেলে নূর সাফায়েত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এই ঘোষণা মাইকে জানানোর কথা বলেন। সঙ্গে মাদ্রাসার ছাত্রদের পবিত্র কোরআন খতম দেওয়ার জন্য নিয়ে যেতে চান। এরপর তার সঙ্গে আবদুল গাফফার নামে একজন খাদেম মাদ্রাসা থেকে তাঁর সঙ্গে যান। মাইকে সংবাদ শোনার পর আমি এখানে আসি। ভেতরে ঢোকার চেষ্টা করলে কাজল ঢুকতে দেননি। কাজলের সঙ্গে তাঁর বড় ছেলে সুরায়েত (৪) আছে।

উজ্জ্বল আরো বলেন, তাঁর হাতে রামদা ছিল। তাঁর ভাই কাজল এক ছেলেকে হত্যা করেছে।
Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031