৬ জন নিহত হয়েছেন বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাক্ষণিকভাবে নিহতদের নাম- পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার হাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস এবং সুনামগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এ ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
