পুলিশ মেহেরপুরের মুজিবনগরের কেদারগঞ্জ বাজার অবস্থান করার সময় একই পরিবারের ৬ রোহিঙ্গাকে আটক করেছে ।
বুধবার ভোর ৬ টার দিকে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম তাদের আটক করে থানা হেফাজতে নেন। ভোর রাতে আটককৃত রহিঙ্গারা সীমান্ত পেরিয়ে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে অবস্থান নেয়। তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশ কে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায়  নিয়ে আসে। পরে জিঞ্জাসাবাদে তারা জানায় সাত মাস আগে মিয়ানমারে নির্যাতনে শিকার হয়ে ভারতের পাঞ্জাবে শহরে চলে যায়। পরে তাদের ভারতীয় পুলিশ আটক করে গাড়ি যোগে সীমান্তে নিয়ে আসে।

ভোর রাতে বিএসএফ গেট খুলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।
উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেছে বলে পুলিশ জানালেও এ বিষয়ে বিজিবি কোন তথ্য দিতে পারেনি।
আটকৃতরা হলেন- মিয়ানমারের নিমেরনাই থানার শিকদার পাড়া গ্রামের মৃত আলী আহম্মেদ ওয়ালিজের ছেলে আব্দুল গনি (৩০), আব্দুল গনির স্ত্রী সালেমা খাতুন (২৭), তাদের সন্তান জাহাঙ্গীর আলম (১০), নূর হালিমা (৬), সাইফুল ইসলাম (৩) ও তসলিমা খাতুন (১০ মাস)।
ওসি মনিরুল ইসলাম বলেন, বুধবার ভোরে দিকে নাজিরাকোনা সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। তারা দেশের অন্য কোথায় যাওয়ার জন্য কেদারগঞ্জ বাজাওে অবস্থান করে। খবর পেয়ে কেদারগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে পরিচয় মিলেছে। তারা গত দুই সপ্তাহ পূর্বে মিয়ানমার থেকে ভারতে গিয়েছিলেন। তিনি বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930