১০ম শ্রেণির ছাত্র লিমন (১৬) বিয়ের প্রলোভন বাগানে ডেকে নিয়ে ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে। পরে বিষয়টি একাধিকবার বৈঠক ডেকে সমাধানে ব্যর্থ হয়ে মামলা করেছে ধর্ষণের শিকার ছাত্রীর পিতা। অভিযুক্ত লিমনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। ঘটনাটি ঘটেছে পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের করৎকান্দি গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীকে ১০ শ্রেণির ছাত্র লিমন বিয়ের প্রলোভনে গত ৪ঠা জানুয়ারী রাত ১০টার দিকে আফজাল হোসেনের বাগানে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়ের পরিবারের লোকজন বিষয়টির সমাধানে একাধিকবার বৈঠকও করে। কিন্তু তাতে কোন সমাধান না হওয়ায় মঙ্গলবার চাটমোহর থানায় একটি ধর্ষণ মামলা করে ছাত্রীটির পরিবার।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, রাতে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে আসামিকে আটক করতে ভাঙ্গুড়ার দূর্গম এলাকা খানমরিচের বৈদ্য মরিচ এলাকায় অভিযান চালানো হয়। রাত ১টার দিকে লিমনকে আটক করে থানায় নেয়া হয়।

আজ বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930