৭০ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি মিনি ট্রাকও জব্দ করা হয়েছে রাজশাহীতে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশের একটি দল বৃন্দারামপুর এলাকায় এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রামের কৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা আফসার (৩০), রাজশাহীর গোদাগাড়ীর ফুলবাড়ি গ্রামের বাইতেল আতিক (৩২) এবং আরএমপির দামকুড়া থানার বিন্দারামপুর গ্রামের জিয়া (৩৫)।

আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন একটি মিনি ট্রাকে নিয়ে যাওয়ার সময় গাঁজাগুলো জব্দ করা হয়। এ সময় ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31