৮ কারারক্ষিকে প্রত্যাহার করা হয়েছে কারাবন্দি অবস্থায় ডেসটিনির এমডি রফিকুল আমিন জুম মিটিং করার ঘটনায় । এ ছাড়া কারা কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন বিষয়টি নিশ্চিত করে এবং বলেন, কিভাবে কি ঘটেছে সেটা তদন্ত কমিটি তদন্ত করে দেখবে।

উল্লেখ্য, গত দুই মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন আছেন ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন। হাসপাতালে থাকার কারণ হিসেবে ‘ডায়াবেটিসের সমস্যা’ উল্লেখ করেছেন তিনি। রফিকুল আমিন কারাবিধি ভেঙ্গে জুম মিটিং করেন এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়। এর পর পরই বিষয়টি আলোচনায় আসে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930