বাস ধর্মঘট হঠাৎ  করেই শুরু হল । মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাস থেকে চাঁদা তোলার প্রতিবাদে বরিশাল বিভাগের সব জেলায় অনির্দিষ্টকালের জন্য এই বাস ধর্মঘট ডেকেছে বরিশাল বিভাগীয় মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদ। আজ বুধবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। ৮টি রুটে শুরু হওয়া এ ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এর আগে, মঙ্গলবার রাত ৮টার দিকে বৈঠক শেষে এ ধর্মঘটের ডাক দেন সংগঠনের নেতারা। তবে দূরপাল্লার বাসগুলো এ ধর্মঘটের অন্তর্ভুক্ত নেই বলে জানিয়েছেন বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি ও বরিশাল বিভাগীয় বাস মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আজিজুল হক শাহিন।

ধর্মঘটের বিষয়ে তিনি জানান, দিনের পর দিন এভাবে প্রকাশ্যে চাঁদাবাজির ফলে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করে আসছিল। প্রশাসনের কাছে বিভিন্ন সময় এর প্রতিকার চেয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। তাই চাঁদাবাজি বন্ধে আমরা অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয়েছি। বরগুনা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মোস্তফা কিচলু, সাধারণ সম্পাদক মো. ছগির হোসেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দীন সাবু এ ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, বরিশাল থেকে ঝালকাঠী-ভান্ডারিয়া, মঠবাড়িয়া, রাজাপুর ও পিরোজপুর রুটে একমাস যাবৎ ধর্মঘট চলছে। বাকি রুটগুলোতেও আজ থেকে ধর্মঘট শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31