আইন মন্ত্রণালয় ৯৭ জন সহকারী জজ নিয়োগ দিয়েছে। নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের আগামী ২৮শে জানুয়ারির আগে সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ এর নিকট যোগদান করতে বলা হয়েছে। রোববার দুপুরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি মর্মে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

উল্লেখ্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সুপারিশের প্রেক্ষিতে ৯৭ জন মনোনীত প্রার্থীকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে সহকারী জজ পদে শর্তসাপেক্ষে নিয়োগ করা হয়েছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে  পরামর্শক্রমে প্রত্যেককে সংশ্লিষ্ট জেলায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়েছে। তাদের নিয়োগের শর্তাবলী ও পদায়নস্থল আইন মন্ত্রণালয়ের ওয়েব-সাইট থেকে জানা যাবে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930