সরকার গত ৯ বছরে (২০১০-২০১৯) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ৯৭ হাজার ৫০৪ জন কর্মকর্তা নিয়োগ দিয়েছে । তারমধ্যে ৩০ হাজার ৩০১ জনকে বিভিন্ন ক্যাডারে এবং ৬৭ হাজার ২০৩ জনকে নন-ক্যাডারে নিয়োগ দেয়া হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সোমবার সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য মনজুর হোসেনের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

বিরোধী দল জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের লিখিত জবাবে তিনি জানান, দেশে বর্তমানে ১৫৩ জন মহিলা কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত আছেন। বর্তমানে মাঠ পর্যায়ে ২৮তম, ২৯তম, ৩০তম ও ৩১তম ব্যাচের কর্মকর্তাগণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন। বিরোধী দলীয় প্রধান হুইপ মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োগ পদ্ধতি রাষ্ট্রপতির এখতিয়ারভুক্ত একটি বিশেষ ব্যবস্থা, যা বাতিল করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।

তিনি আরও জানান, চুক্তিভিত্তিক নিয়োগ একটি প্রশাসনিক কার্যক্রম। বিশেষায়িত পদে এবং যে সকল সরকারি প্রতিষ্ঠান/সংস্থায় উপযুক্ত যোগ্যতাসম্পন্ন জনবল সংকট রয়েছে, সে সকল সংস্থায় উপযুক্ত সামরিক/অসামরিক কর্মকর্তা/কর্মচারী এবং জনসাধরণের মধ্য হতে বিশেষে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম চলমান রাখা হয়।

প্রতিমন্ত্রী জানান, প্রশাসনিক ও মামলাসংক্রান্ত জটিলতার কারণে যে সকল দপ্তরে দ্রুত, যোগতাসম্পন্ন জনবল নিয়োগ করা সম্ভব হয় না, প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুরোধে সে সকল সংস্থায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা/কর্মচারীগণকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের মাধ্যমে জনবল সংকট নিরসন করা হয়ে থাকে। চুক্তিভিত্তিক নিয়োগ না দেয়া হলে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম ব্যহত হবার সম্ভাবনা রয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930