ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ‘সামরিক অবস্থান’ লক্ষ্য করে। সিরিয়ার বার্তা সংস্থা সানার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম প্রেস টিভি।

সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানায়, বৃহস্পতিবার ভোরে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণপশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল।বিমানবন্দর এলাকায় একটি গোলাবারুদ ডিপো ও জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়েছে।

সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক দলের প্রধান রামি আব্দুল রহমান জানান, বিস্ফোরণ শব্দ এতটা ব্যাপক ছিল যে দামেস্ক থেকে এর শব্দ শোনা গেছে।

লেবাবননের আল-মানার টেলিভিশন চ্যানেল আজ সকালে জানায়, ইসরায়েলের বিমান হামলা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগেও ইসরায়েলের যুদ্ধবিমান দামেস্ক বিমানবন্দর এবং রাজধানীর আশেপাশে অন্যান্য বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। ২০১৪ সালের ডিসেম্বরে এই বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরায়েল।

তবে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে লেবাননি গোষ্ঠী হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন একটি অস্ত্রাগারে হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবারের ওই হামলার লক্ষ্যস্থল অস্ত্রাগারটিতে ইরানের সরবরাহ করা অস্ত্র মজুত করা হতো বলে জানিয়েছে স্থানীয় এক গোয়েন্দা সূত্র। ইরানের বাণিজ্যিক ও সামরিক পরিবহন বিমানগুলো নিয়মিতভাবে এই গুদামের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্রের চালান নিয়ে আসে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি।

ওই সূত্র জানিয়েছে, ওই অস্ত্রের গুদাম থেকে সিরিয়ায় যুদ্ধরত ইরান সমর্থিত বেসামরিক বাহিনীগুলোকে হিজবুল্লাহর তত্ত্বাবধানে অস্ত্র সরবরাহ করা হয়।

ইসরায়েলি গোয়েন্দা মন্ত্রী ইসরায়েল কাতজ্ রেডিও ইসরায়েলকে বলেন, ‘সিরিয়ার এই হামলার ঘটনা হিজবুল্লাকে ইরানের অস্ত্র সরবরাহে বাধা প্রদানে তাদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে এই বিষয়ে আমি বিস্তারিত কিছু বলব না। আমাদের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যখনই হিজুবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহ করার গোয়েন্দা তথ্য পাওয়া যাবে তখনই আমরা প্রতিক্রিয়া জানাব।’

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930