বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরের বেনাপোল পোর্ট থানার ছোটআচঁড়া মোড় থেকে প্রায় দুই কোটি টাকা মুল্যের ২৬টি সোনার বারসহ বিল্লাল (২৫) ও ইমরান (২২) নামে দুই  সোনা পাচারকারীকে আটক করেছে। আটককৃত সোনার বারের ওজন প্রায়  চার কেজি ২৮০ গ্রাম বলে দাবি করেছে বিজিবি। আজ  শুক্রবার সকালে তাদের আটক করা হয়।
আটক বিল্লাল হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের রেজাউলের ছেলে; একই গ্র্রামের আলী হোসেনের ছেলে ইমরান হোসেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের ছোটআঁচড়া মোড়ে চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হারাধনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বাইসাইকেল ফেলে পাচারকারীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করেন বিজিবি সদস্যরা। পরে ক্যাম্পে এনে তাদের দেহ তল্লাশি করে ২৬ পিস সোনার বার পাওয়া যায় । যার ওজন চার কেজি ২৮০ গ্রাম।

 উদ্ধার করা সোনার দাম প্রায় এক কোটি ৯০ লাখ ৮৪ হাজার।
আটক দুই সোনা পাচারকারীকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবির ওই কর্মকর্তা জানান।
এদিকে, সোনাসহ দুইজনকে ধরে বেনাপোল আইসিপি ক্যাম্পে এনে তল্লাশির সময় কোনো সাংবাদিককে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। বেলা পৌনে ১১টার সময় যশোর থেকে বিজিবির অধিনায়ক আসার পর সাংবাদিকদের ক্যাম্পে ঢুকতে দেওয়া হয়। তার পরই বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।
Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930