বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা দক্ষিণ।

রবিবার বেলা দুইটার দিকে বায়তুল মোকাররম মসজিদের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।

মিছিলের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাংলা টিভির রিপোর্টার আরমান কায়েস ও তার ক্যামেরাম্যানকেও লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে পুরান পল্টন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করে দলটি। ঘোষিত ওই কর্মসূচির আওতায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আজ বিক্ষোভ মিছিল বের করে।

এর আগে রবিবার বেলা ১২টার দিকে বাড্ডা এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। ওই মিছিলটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031