আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি গেছেন । আজ সোমবার দুপুর ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, ‘স্যার স্বাস্থ্য পরীক্ষার জন্য নয়াদিল্লি গেছেন। সেখানে মেডান্টা হাসপাতালে তিনি দেখাবেন।’

রওনা হওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘ছয় মাস আগেই আমার ফলোআপের জন্য সিঙ্গাপুরে যাওয়া প্রয়োজন ছিল। মহামারির কারণে যেতে পারছিলাম না। বিকল্প হিসেবে দিল্লি যাচ্ছি ফলোআপ করাতে।’

৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন। এর আগে ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। সে সময় ঢাকায় স্টেন্টিংয়ের মাধ্যমে একটি ব্লক অপসারণ করেন চিকিৎসকরা। পরে সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসা নিতে হয় তাকে।

কিন্তু মহামারির মধ্যে চিকিৎসার ফলোআপের জন্য তার সিঙ্গাপুরে যাওয়া অনিয়মিত হয়ে পড়ে। এর মধ্যে গত বছর ১৪ ডিসেম্বর শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে ১২ দিন চিকিৎসার পর হাসপাতাল ছাড়েন তিনি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930