কক্সবাজারের চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার দু’টি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি সহ ৬ জনকে আটক করেছে র‌্যাব ৭-এর একটি দল।
র‌্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মাহমুদ হাসান তারিক বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
রবিবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। র‌্যাবের পক্ষে দাবি করা হয়, দু’টি স্থানে অস্ত্র তৈরি করা হয়, এমন সংবাদে অভিযান চালানো হয়।
অভিযানে ৬ জন আটক করা হয় বলে দাবি করে র‌্যাব। কয়টি অস্ত্র এবং কী পরিমাণ গুলি উদ্ধার হয়েছে নিশ্চিত হওয়া যায়নি।
মেজর মাহমুদ হাসান তারিক জানিয়েছেন, বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930