গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মাননীয় প্রধানমন্ত্রীর ঐকন্তিক প্রচেষ্টায় বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে মন্তব্য করে বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে সরকার সারা দেশে ১০০টি ইকোনমিক জোন প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছে তার আশানুরূপ ফল পেতে বিনিয়োগকারীদের ইনসেনটিভ (প্রণোদনা) ও টেক্স হলিডে (কর অবকাশ সুবিধা) দেওয়া প্রয়োজন।

রোববার (১৫ জানুয়ারি) সকালে নগরীর রেডিসন ব্লু চিটাগাং বে ভিউতে অনুষ্ঠিত ‘ইকোনমিক জোনগুলোত বিনোয়গ আকৃষ্টকরণ বিষয়ক সেমিনারে’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন,  তিনি এবার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করার। তার অংশ হিসেবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সৃষ্টি। বাংলাদেশের কৃষিকাজ হয় না, কোনো কাজে আসে না এমন জমিগুলোতে একশটি ইকোনমিক জোন স্থাপনের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। সেই ইকোনমিক জোন স্থাপনের কাজ চলছে।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারের প্রথম পর্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন ও চট্টগ্রাম চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি মাহবুবুল আলম।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031