মহিষের সাপ্লাই এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। আর সেজন্যই কার্যত বন্ধ হয়ে গেল কলকাতায় থাকা ভারতের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় কসাইখানা। কলকাতা পৌরসভার সঙ্গে আলোচনার পর বন্ধ করে দেওয়া হয়েছে ট্যাংরার ওই কসাইখানা। ২০১২-র ডিসেম্বরে ওই কসাইখানা খোলা হয়। কিন্তু কাজ…
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি হোটেলের ক্যাসিনোতে বন্দুকধারীর হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। খবর বিবিসির। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, শুক্রবার ভোরে গোলাগুলির পর ওই হোটেলের ক্যাসিনোতে ৩৪টি লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে ওয়ার্ল্ড ম্যানিলা রিসোর্টে…
বাংলা পড়াতেই হবে পশ্চিমবঙ্গের সব স্কুলে এক থেকে দশম শ্রেণী পর্যন্ত । তিনটে ভাষার মধ্যে বাংলা হবে আবশ্যিক। ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ালেও বাংলা পড়তেই হবে। বুধবার টাউন হলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা জানিয়ে দিয়েছেন।…
ভারত-পাকিস্তান সীমান্ত ফের উত্তপ্ত। আজ বৃহস্পতিবার দুই দেশের সেনাবাহিনীর প্রচণ্ড গোলাগুলিতে পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও ছয় পাকিস্তানি সেনা। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে পুঞ্চের কৃষ্ণাঘাঁটি সেক্টর এবং রাজৌরির…
সিরিয়ার রাক্কা শহর থেকে পালমিরার দিকে পালিয়ে যাওয়ার সময় ইসলামিক স্টেট(আইএস)’র তিনটি বড় ধরনের বহরে রাশিয়া বিমান হামলায় অন্তত ৮০ সন্ত্রাসী নিহত হয়েছে। খবর প্রেস টিভির। আজ বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত সোমবার আইএস জঙ্গিদের গাড়িবহর রাক্কা…
সিবিআই’এর বিশেষ আদালত বাবরি মসজিদ ধ্বংস মামলায় বিজেপি নেতা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানি, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর যোশী এবং কেন্দ্রের বর্তমান পানিসম্পদ মন্ত্রী উমা ভারতী’র বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রন্ত্রের অভিযোগে চার্জ গঠন করল । ওই একই অপরাধে চার্জ…
সন্তানদের মধ্যে ৭৫ বছর বয়সী বাবা প্রায় দুই কোটি রুপির সম্পদ ভাগ করে দেন। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের ঘটনাটি মিডিয়ার সামনে আসতেই অনলাইন ও অফলাইনে তুমুল সমালোচনা চলছে। সম্পত্তি নেয়ার আগে সন্তানরা বলেছিলেন মা-বাবাকে প্রতিমাসে ৫ হাজার রুপি করে খরচ দেবেন।…
একটি গাড়ি বোমা বিস্ফোরণে ৪৯ নিহত ও ৩২০ জন আহত হয়েছে আফগানিস্তানে। দেশটির রাজধানী কাবুলে প্রেসিডেন্টের বাসভবনের কাছে জার্মান দূতাবাসের প্রবেশ মুখে এই গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে বিবিসি সূত্রে জানা গেছে। মৃতের পরিমাণ আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।…
দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল দেশটি। উত্তর কোরিয়া আবারও পরীক্ষামূলকভাবে স্কাড ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, গতকাল সোমবার উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে। এটি সমুদ্রের উপকূলীয় এলাকায় পড়ার আগে ঘণ্টায় ৪৫০ কিলোমিটার বেগে…
সৌদি আরবে মদিনা-কাশিম মহাসড়কে দুর্ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮১ জন। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের অবস্থা মোটামুটি স্থিতিশীল। হতাহতদের মধ্যে বাংলাদেশী নাগরিক রয়েছেন বলে মনে করা হচ্ছে। এ খবর দিয়েছে সৌদি আরবের সৌদি গেজেট।…